Learning English

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১০:৪৭ পিএম

প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Nine-to-five job

চাকরি বা কোনো কাজ যা অফিসের নির্দিষ্ট সময় অর্থ্যাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা হয়, প্রথাগত চাকরি।

Examples

a. Nina works a nine-to-five job.

নিনা ৯টা-৫টার চাকরি করে।

b. Nine-to-five jobs are boring. I’d rather run my own business

প্রথাগত চাকরিগুলো একঘেয়ে। আমি বরং নিজের ব্যবসা চালাবো।

c. A nine-to-five job suits you best if you don’t like traveling and adventure.

তুমি যদি ভ্রমণ ও রোমাঞ্চ পছন্দ না করো তাহলে ৯টা-৫টার চাকরিই তোমাকে মানাবে।

2. At the eleventh hour

শেষ সময়ে (কোনো কিছু ঘটা)

Examples

a. He always changes his decisions at the eleventh hour.

সে সবসময় শেষ সময়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করে।

b. It’s impossible for me to handle this issue. Please don’t change at the eleventh hour

এই ব্যাপারটি সামলানো আমার পক্ষে অসম্ভব। দয়া করে শেষ সময়ে কিছু বদলিও না।

c. The last point was scored at the eleventh hour. How lucky they are

একদম শেষ মূহূর্তে তারা সর্বশেষ পয়েন্ট লাভ করেছে। তারা কী ভাগ্যবান!

3. Like clockwork

কোনো নির্দিষ্ট ঘটনা নির্ধারিত সময়ে নিয়মিত ঘটা, কোনো ব্যতয় ছাড়াই নিয়মিত কোনো কাজ হওয়া, ঠিকঠাক চলা

Examples

a. I’m used to this paperwork, so everything goes like clockwork.

আমি এই দলিলাদির কাজে অভ্যস্ত ফলে সবকিছুই ঠিকঠাক চলে। 

b. As long as things go like clockwork, we’ll finish on time

যদি সব ঠিকঠাক চলে তাহলে আমরা সময় মতো শেষ করতে পারব।

c. Every day at 5 am, like clockwork, he goes to the gym. He’s such a healthy man

প্রতিদিন সকাল ৫টার সময় কোনো ব্যতয় ছাড়াই সে শরীরচর্চা কেন্দ্রে যায়। সে দারুণ স্বাস্থ্যবান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত