জাকস ফাউন্ডেশন, জয়পুরহাট
পদ ও যোগ্যতা : সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) ৫ জন। বয়স সর্বোচ্চ ৪৩ বছর। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে ন্যূনতম ৫টি শাখা পরিচালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিসকালে ৪০০০০ টাকা এবং স্থায়ীকরণে ৪৪২০০ টাকা।
শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) ২৫ জন। বয়স সর্বোচ্চ ৩৭ জন। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থাসমূহের শাখা অফিস পরিচালনাকারী সংস্থাসমূহের শাখা অফিসের পরিচালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ৩৫০০০ টাকা এবং স্থায়ীকরণে ৩৯৪০০ টাকা।
সহকারী শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) ২৫ জন। সর্বোচ্চ বয়স ৩৫ বছর। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থাসমূহের শাখা অফিস পরিচালনা সংস্থাসমূহের শাখা অফিস পরিচালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিসকালে ২৯০০০ টাকা এবং স্থায়ীকরণে ৩২৭০০০ টাকা।
সহকারী শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম) ১৫ জন। বয়স সর্বোচ্চ ৩৩ বছর। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেতন শিক্ষানবিসকালে ২৭০০০ টাকা এবং স্থায়ীকরণে ৩২৭০০ টাকা।
নিরীক্ষা কর্মকর্তা (ক্ষুদ্রঋণ কার্যক্রম) ৫ জন। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। হিসাববিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি। হিসাবরক্ষণ অথবা নিরীক্ষা কাজে কমপক্ষে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিসকালে ৩২০০০ টাকা এবং স্থায়ীকরণে ৩৯৪০০ টাকা।
জুনিয়র নিরীক্ষা কর্মকর্তা (ক্ষুদ্রঋণ কার্যক্রম) ৫ জন। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। হিসাববিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি। হিসাব অথবা নিরীক্ষা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন শিক্ষানবিসকালে ২৭০০০ টাকা এবং স্থায়ীকরণে ৩২৭০০ টাকা।
হিসাব কর্মকর্তা ৩৫ জন। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থাসমূহের শাখা পর্যায়ের হিসাবরক্ষণ কাজের ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র হিসাব কর্মকর্তা (ক্ষুদ্রঋণ কার্যক্রম) ১৫ জন। বয়স সর্বোচ্চ ৩৫ জন। হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি। হিসাবরক্ষণে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন শিক্ষানবিসকালে ২৫০০০ টাকা এবং স্থায়ীকরণে ২৯৮০০০ টাকা।
ঋণ কর্মকর্তা (ক্ষুদ্রঋণ কার্যক্রম) ২৫০ জন। বয়স সর্বোচ্চ ৩৫ জন। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় ঋণ কার্যক্রমে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী স্নাতকোত্তর প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। বেতন শিক্ষানবিসকালে ২০০০০ টাকা এবং স্থায়ীকরণে ২৬৯০০০ টাকা।
অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.jakas-bd.org)। আবেদনপত্র পাঠানোর শেষ সময় ২১ জুলাই, ২০২২।
সূত্র : ইত্তেফাক, ২৯ জুন ২০২২, পৃষ্ঠা ৪
