বরিশালে অবৈধ চার অ্যাম্বুলেন্সের জরিমানা

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১১:২৫ পিএম

বরিশালে অবৈধ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও ট্যাক্সটোকেন না থাকায় চারটি অ্যাম্বুলেন্সকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রবিবার দুপুরে নগরের বান্দরোড এলাকার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাপসাতালের সামনে থাকা অবৈধ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে চালানো হয় এ অভিযান।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়ের নেতৃত্বে অভিযানে ১২টি অ্যাম্বুলেন্স জব্দ করে কাগজপত্র, ফিটনেস, ট্যাক্সটোকেন ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় জানান, চারটি অ্যাম্বুলেন্সচালক প্রয়োজনীয় কাগজপ্রত্র দেখাতে না পারায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর দুটি ধারায় ১ লাখ ১৫ হাজার টাকা জমিরানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত