৩ খাবারের পরপরই পানি নয়

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১১:৩৭ পিএম

গরমে পানির মতো সতেজ আর কিছুই রাখতে পারে না। দিনে অন্তত ৩-৪ লিটার পানি খাওয়ার কথা বলা হয়ে থাকে সবাইকে। কিন্তু তার মানে এমন নয় যে, পানি খাওয়ার কোনো নিয়ম নেই। যেকোনো সময় পানি খেলে চলবে না। তাতে শরীরের উপকারের বদলে ক্ষতি হতে পারে বেশি। বিশেষ করে কিছু খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে পানির গ্লাসে চুমুক না দেওয়াই ভালো। জেনে নেওয়া যাক, এমন তিন খাবারের কথা যেগুলো খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খেতে নেই

           ছোলা খাওয়ার পরই কখনো জল খাওয়া ঠিক নয়। কারণ ছোলা হজম করার জন্য অনেকটা গ্যাস্ট্রাইটিস প্রয়োজন। পানি খেয়ে নিলে তার পরিমাণ কমে যায়। ফলে ছোলা হজম হতে আরও সময় নেয়।

 

           ফল খেয়েও সঙ্গে সঙ্গে পানি খেতে নেই। ফলে এমনিতেই ৮০-৯০ শতাংশ জল থাকে। সঙ্গে থাকে নানা ধরনের উপাদান। থাকে চিনি থেকে সাইট্রিক অ্যাসিড। তার ওপরে সঙ্গে সঙ্গে পানি পড়লে কাশি হতে পারে। পেটের গোলমালও হতে পারে। ফল খাওয়ার পর অন্তত ৪৫ মিনিট পানির বোতল রাখতে হবে দূরে।

 

           চা-কফি পানের পর সঙ্গে সঙ্গে পানি খাওয়া উচিত নয়। এই দুই পানীয় সাধারণত হয় খুব গরম বা অতি ঠা-া অবস্থায় খাওয়া হয়। তখন কিছুক্ষণের জন্য হজমের প্রক্রিয়া একটু ধীর হয়ে যায়। তারপরই সঙ্গে সঙ্গে যদি কেউ পানি খায়, তবে হজমের গোলমাল হওয়ার আশঙ্কা বাড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত