আজ পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৬:৪৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় আসবেন। আজ সোমবার বেলা ১১টার দিকে তার পৌঁছানোর কথা রয়েছে। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।  গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন তারা।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার এ সফর নির্বিঘœ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত