কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৬:৫৩ এএম

কক্সবাজার সদরের খুরুশকুলে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

গতকাল রবিবার সন্ধ্যার পর খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ফয়সাল উদ্দীন (২৫) নামে ওই ছাত্রলীগ নেতা হামলার শিকার হন।

নিহত ফয়সাল খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ার প্রয়াত লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার পথে স্থানীয় জহির ও আজিজের নেতৃত্বে ১০-১২ জন নিহত ফয়সালের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ফয়সাল।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘ছাত্রলীগ নেতার ওপর হামলার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত