Learning English

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১১:০৯ পিএম

1. Time flies

সময় দ্রুত অতিক্রান্ত হয়

Examples

a. It’s been seven years since I last saw him. Time flies.

সাত বছর হয়ে গেছে তার সঙ্গে দেখা হওয়ার পর। সময় দ্রুত অতিক্রান্ত হয়।

b. Time flies. Enjoy life while you still can.

সময় দ্রুত ফুরিয়ে যায়। যতদিন পারছ সময়কে উপভোগ করো।

c. I can’t believe that your youngest kid is about 20 now. Time flies

আমি বিশ্বাসই করতে পারছি না যে তোমার সর্বশেষ সন্তানের বয়স ২০ বছর। সময় দ্রুত অতিবাহিত হয়।

2. Better late than never

একেবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো

Examples

a. ‘His birthday was last week. Would you like to send him something?’

‘Oh, really? I didn’t know that. I’ll send him a postcard. Better late than never

‘গত সপ্তাহে ছিল তার জন্মদিন। তুমি কি তাকে কিছু পাঠাতে চাও?’

‘ ওহ, তাই নাকি? আমার জানা ছিল না। আমি তাকে একটি পোস্টকার্ড পাঠাব। একেবারে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো।’

b. ‘Why are you so late? We’ve been waiting for two hours.

‘I’m sorry. I got stuck in traffic but better late than never, right?

‘তুমি এত দেরি করলে কেন? আমরা দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি।’

‘আমি দুঃখিত। আমি ট্রাফিকে আটকা পড়েছিলাম কিন্তু একদম না আসার থেকে দেরিতে আসা অপেক্ষাকৃত ভালো, কী বলো?

c. I know it’s too late to say sorry but I guess better late than never

আমি জানি দুঃখিত বলার পক্ষে অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমার মনে হয় একদম না বলার থেকে দেরিতে বলা অপেক্ষাকৃত ভালো।

3. In the long (short) run

দীর্ঘ (স্বল্প) সময়ের প্রেক্ষাপটে ভবিষ্যতে কোনো কিছু ঘটা

Examples

a. Smoking can harm your health. You may run a great risk of lung cancer in the long run

ধূমপান তোমার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। দীর্ঘ সময় এতে অভ্যস্ত হলে ফুসফুসীয় ক্যানসারের ঝুঁকিতে পড়তে পারো।

b. Investing in networking can benefit you in the long run.

সম্পর্ক উন্নয়নে বিনিয়োগ দীর্ঘ মেয়াদে তোমাকে লাভবান করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত