বিষয় : ভাষা
বহুনির্বাচনী
১. ভাষা বলতে কী বোঝায়?
ক. ইশারা-ইঙ্গিত
খ. অর্থহীন ধ্বনি সমষ্টি
গ. অর্থবোধক ধ্বনি সমষ্টি
ঘ. অঙ্গভঙ্গি
২. স্থান, কাল ও সমাজভেদে কীসের রূপভেদ দেখা যায়?
ক. ধ্বনিরৎ খ. ভাষার
গ. অর্থের ঘ. বর্ণের
৩. ভাষাকে কীসের বাহন বলা হয়?
ক. ধ্বনির খ. ভাবের
গ. কাজের ঘ. মনের
৪. বাগযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয় কোনটি?
ক. ভাষা খ. ধ্বনি
গ. বর্ণ ঘ. শব্দ
৫. ভাষার মধ্যে কীসের ধারাবাহিকতা থাকা বাধ্যতামূলক?
ক. শব্দের খ. ধ্বনির
গ. অর্থের ঘ. বর্ণের
৬. পরিবর্তনশীলতার কারণে ভাষাকে কীসের সঙ্গে তুলনা করা হয়?
ক. প্রবহমান বায়ু
খ. প্রবহমান নদী
গ. প্রবহমান সময়
ঘ. প্রবহমান গতি
৭. বাংলা লিপিতে মোট বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৩০ খ. ২০
গ. ৫০ ঘ. ৪০
৮. পৃথিবীতে প্রায় কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে?
ক. ৩০ খ. ২০
গ. ৫০ ঘ. ৪০
৯. মাতৃভাষার বিবেচনায় সারা বিশে^ বাংলা ভাষার স্থান কততম?
ক. চতুর্থ খ. পঞ্চম
গ. ষষ্ঠ ঘ. সপ্তম
১০. এক বা একাধিক ধ্বনি দিয়ে সৃষ্টি হয়
ক. ভাষা খ. অর্থ
গ. বর্ণ ঘ. শব্দ
১১. জন্মলগ্ন থেকে মায়ের কাছ থেকে যে ভাষা শেখা হয় তাকে কী বলে?
ক. স্বভাষা খ. মুখের ভাষা
গ. মাতৃভাষা ঘ. জন্মভাষা
১২. কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কী বলে?
ক. মাতৃভাষা
খ. রাষ্ট্রভাষা
গ. উপভাষা
ঘ. আঞ্চলিক ভাষা
১৩. বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কত নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা লিপিবদ্ধ আছে?
ক. ১ নম্বর খ. ৩ নম্বর
গ. ৪ নম্বর ঘ. ৫ নম্বর
১৪. সিন্ধি কোন দেশের ভাষা?
ক. পাকিস্তান খ. বাংলাদেশ
গ. ভারত ঘ. মিয়ানমার
১৫. কোন উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা?
ক. কাশ্মীর খ. জুকৌ
গ. বরাক ঘ. সাজেক
১৬. ভারতের কোন রাজ্যের জনগণ বাংলা ভাষায় কথা বলে?
ক. দিল্লি খ. মাদ্রাজ
গ. ভোপাল ঘ. ঝাড়খ-
১৭. কোন দেশের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার করা হয়?
ক. মিয়ানমার খ. পাকিস্তান
গ. ভারত ঘ. নেপাল
১৮. কোন জনগোষ্ঠী আচিক ভাষায় কথা বলে?
ক. চাকমা খ. সাঁওতাল
গ. মনিপুরী ঘ. গারো
১৯. চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম কী?
ক. চাকমা খ. চাম্মা
গ. চর্যা ঘ. চাংমা
উত্তর
১. গ, ২. খ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. খ, ১৪. ক, ১৫. গ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ঘ
