মাইগ্রেনের ব্যথা কমায় যেসব খাবার

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১১:৪৬ পিএম

প্রচণ্ড মাথা যন্ত্রণা, সঙ্গে গা গোলানো বা মাথার এক পাশ থেকে শুরু হয়ে গোটা মাথায় ছড়িয়ে পড়া অসম্ভব ব্যথা, সঙ্গে হালকা জ্বরÑ এ উপসর্গগুলো মাইগ্রেনের রোগীদের কাছে নতুন নয়। একটানা বেশ কদিন থাকার কারণে এ ব্যথা শরীর কাবু করে দেয়। গরমের দিনে সূর্যের প্রখর তাপে এমনিতেই মাথা যন্ত্রণার আশঙ্কা বাড়ে। তার ওপর যদি যোগ হয় মাইগ্রেনের কষ্ট, তাহলে তা এক প্রকার অসহনীয় হয়ে ওঠে। কয়েকটি খাবার খেলে অবশ্য যন্ত্রণা একটু কম হতে পারে

কলা : অনেক সময় খালি পেটে থাকলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গিয়ে মাথা ধরে যায়। সেটাই মাইগ্রেনের ব্যথায় পরিণত হতে পারে। এ সময় সেরা খাবার হলো কলা। ম্যাগনেশিয়ামে ভরপুর এই ফল খেলে খুব দ্রুত শক্তি পাওয়া যায়।

তরমুজ  : পানি বেশি খেলে মাইগ্রেনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এটা অনেকেরই জানা। তবে শরীরে পানির ভারসাম্য ধরে রাখতে শুধু পানি খাওয়াই যথেষ্ট নয়। সঙ্গে এমন খাবার খেতে হবে, যাতে পানির পরিমাণ বেশি থাকে। তরমুজের মতো ফলে ৯২ শতাংশ জল থাকে। খিদে পেলে প্যাকেটজাত স্ন্যাকসবার না খেয়ে তরমুজ খান, উপকার পাবেন।

বাদাম : শরীরে ম্যাগনেশিয়ামের অভাব হলে মাথা ধরার প্রবণতা বেড়ে যায়। তাই খাদ্যতালিকায় ম্যাগনেশিয়াম-সমৃদ্ধ খাবার রাখা প্রয়োজনীয়।

ভেষজ চা : শরীর হাইড্রেটেড রাখতে ভেষজ চা খেতে পারেন। তাতে মাথা ধরার আশঙ্কা কমে। পুদিনা পাতার চা খাওয়া সাইনাসের জন্য উপকারী। আদা চা-ও খেতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত