নতুন অস্ত্র নিয়ে কোরিয়া মিশনে শুটাররা

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১২:৫৬ এএম

কোরিয়ার চ্যাংগুনে ৯-২১ জুলাই বসতে যাচ্ছে বিশ্বকাপ শুটিং। যেখানে অংশ নিতে আজ দেশ ছাড়বে বাংলাদেশ শুটিং দল। নতুন অস্ত্র নিয়ে নতুন এক চ্যালেঞ্জ নিতেই রাব্বি হাসান মুন্নাদের কোরিয়াযাত্রা।

গত মাসের প্রথম সপ্তাহে জার্মানি থেকে ৫০টি নতুন রাইফেল আমদানি করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। বিশ্বখ্যাত ওয়ালথার কোম্পানির রাইফেল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছেন বাংলাদেশের রাইফেল শুটাররা। দলের বেশিরভাগ শুটারের হাতেই থাকবে নতুন রাইফেল। নতুন রাইফেলের সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট সময় পাননি শুটাররা। তারপরও ভালো কিছুর প্রত্যাশা করছেন মুন্না, ‘নতুন ইক্যুইপমেন্টের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগে। আমরা চেষ্টা করছি দ্রুত অভ্যস্ত হয়ে উঠতে। অনুশীলনে স্কোর সবারই উন্নতি হয়েছে। কোরিয়ায় এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে আমাদের সব ইভেন্টেই ফাইনাল খেলার সুযোগ থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত