প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।
1. Breathe one’s last
শেষ নিঃশ্বাস ত্যাগ করা
Examples
a. He breathed his last yesterday.
তিনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
b. My grandma was really depressed when my grandpa breathed his last.
আমার দাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আমার দাদি ভীষণ বিষণœ হয়ে পড়েছিলেন।
c. My uncle always desired to find his lost son before he breathed his last.
আমার চাচা শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বমুহূর্ত পর্যন্ত তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে চেয়েছিলেন।
2. Catch a cold
ঠান্ডা লেগে অসুস্থ হওয়া
Examples
a. ‘What’s the matter with Harry?’
‘He caught a cold after the summer camp.’
‘হ্যারির কী হয়েছে?’
‘গ্রীষ্মকালীন জমায়েতের পর সে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছে।’
b. I caught a cold from my roommate.
আমার রুমমেটের কাছ থেকে ঠান্ডা লাগিয়েছি।
c. I think Eric caught a cold. He looked very tired yesterday.
আমার ধারণা এরিকের ঠা-া লেগেছে। গতকাল তাকে ভীষণ ক্লান্ত লাগছিল।
3. Fall ill
হঠাৎ অসুস্থ হয়ে পড়া
Examples
a. The students all fell ill after trying the new drink at the summer camp.
গ্রীষ্মকালীন জমায়েতে একটি নতুন পানীয় পান করে ছাত্ররা সকলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।
b. Diana fell ill after the death of her husband.
ডায়ানা তার স্বামীর মৃত্যুর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।
c. Make sure the kids don’t fall ill just before the exam.
বাচ্চারা যেন পরীক্ষার আগে হঠাৎ অসুস্থ হয়ে না পড়ে তা নিশ্চিত করো।
