চাকরি

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১১:৫৫ পিএম

বিমান বাহিনী সদর দপ্তর

কর্মচারী পরিদপ্তর

পদ ও যোগ্যতা : সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ৫ জন। ২য় শ্রেণিতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। গবেষণাগার সহকারী ৪ জন। রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক বা সমমানের পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

নকশাকার (গ্রেড-৩) ৩ জন। এসএসসি বা সমমানের পাসসহ সিভিল বা মেকানিক্যাল বিষয়ে কমপক্ষে ২ বছরের ড্রাফটম্যানশিপ কোর্স পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা। স্টোরম্যান ৬ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা।

মিডওয়াইফার ২ জন। এসএসসি বা সমমানের পাস। ধাত্রীবিদ্যায় এক বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

১৮ জুলাই ২০২২ তারিখে সব পদের প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদের বেলায় বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর।

পদ অনুসারে প্রার্থীর যোগ্যতা, বয়স, আবেদন প্রক্রিয়াসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বাংলাদেশ বিমান বাহিনীর (www.baf.mil.bd)  ওয়েবসাইটে। (http://joinairforce-civ.baf.mil.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১৭ জুলাই ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : প্রশাসনিক শাখা, কর্মচারী পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২৪ জুন ২০২২, পৃষ্ঠা ১১

জেলা পরিষদ, বগুড়া

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক ১ জন। বাণিজ্যে ২য় শ্রেণির স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। পরিবহন চালক ১ জন। অষ্টম বা জেএসসি বা সমমান পাস। হালকা গাড়িচালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। বয়স সর্বোচ্চ ৩০ বছর।

মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে  (www.zp.bogura.gov.bd)/ (http://zpbogura. teletalk.com.bd) এই ওয়েবসাইট থেকে। প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, বগুড়া এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমার শেষ তারিখ ১৮ জুলাই ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৯ জুন ২০২২, পৃষ্ঠা ২

×
সর্বশেষ সর্বাধিক পঠিত