অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপের ‘ন্যাভিগেশন বার’ কাস্টমাইজ করতে দিচ্ছে ‘টুইটার ব্লু’। এই কাস্টমাইজড ন্যাভিগেশন সুবিধা আসায় স্ক্রিনে অন্তত দুটি এবং সর্বোচ্চ পাঁচটি ট্যাব রাখতে পারবেন ব্যবহারকারী, যা আগে ডিফল্ট হিসেবে দেখাত অ্যাপটি। এর আগে ফিচারটি শুধু ‘আইওএস’-এ ছিল। ‘ব্লু’-এর ‘স্পেসেস’ আইকনটি সরিয়ে ফেলার সুযোগ দেবে এই ফিচার, যা এত দিন ব্যবহারকারীর ন্যাভিগেশন বারের একদম মাঝামাঝি অবস্থান করত। ব্যবহারকারী অ্যাপে আসা বার্তা এবং নোটিফিকেশন দেখতে গিয়ে স্পেসেস ট্যাব সরাতে সরাতে ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু বর্তমানে কাজ সহজ করবে এই ফিচার।
২০২১ সালে আইওএসে প্রথম স্পেসেস ট্যাবটির পরীক্ষা করে টুইটার। ট্যাবটি অ্যান্ড্রয়েডে চালু হয়েছে ২০২২ সালের মে মাসে, যা ব্যবহারকারীদের মাসিক ২.৯৯ ডলারে টুইটার ব্লু না কেনার একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল। টুইটার ব্লু গ্রাহক সেবাটি উন্মোচিত হয়েছে ২০২১ সালে। তবে, ব্যবহারকারীর বিবেচনায় অ্যাপে ‘জঞ্জাল তৈরি করা’ সব ফিচার থেকে সম্ভবত পুরোপুরি মুক্তি দিতে পারবে না ‘ব্লু’। সম্প্রতি টুইটার ঘোষণা দিয়েছে, ব্যবহারকারীর টাইমলাইনের ওপরে থাকা ‘স্পেসেস’ ট্যাবের ব্যানারে শিগগিরই আরও নতুন তথ্য যোগ করবে তারা। টুইটার এবং ‘ব্লু’ সেবাটির গ্রাহকদের ব্যানারটি পুরোপুরি বন্ধের সেটিংস না থাকলেও স্পেস ট্যাবটি কারা ব্যবহার করছে ও এটি থেকে কারা টুইট শেয়ার করছে, সেগুলোর পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়গুলো দেখাবে ফিচারটি।
