হোসাইন মাহমুদ আইএফআইএলের নতুন চেয়ারম্যান

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১১:৩৫ পিএম

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হোসাইন মাহমুদ। গত ৩ জুলাই কোম্পানিটির ৩১১তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৫৮ সালে জন্মগ্রহণ করা হোসাইন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (সম্মান) এমকম ডিগ্রি লাভ করেন। ব্যবসায়িক জীবনে তিনি মেসার্স সিরাত কেমিক্যালস লিমিটেডের কর্ণধার। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। হোসাইন মাহমুদ আইএফআইএলের একজন উদ্যোক্তা পরিচালক এবং নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত