তরুণ নারী উদ্যোক্তা এবং আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে গত ৬ জুলাই ইউসিবির করপোরেট অফিসে অনুষ্ঠিত ৪৭২তম বোর্ডসভায় সর্বসম্মতিক্রমে পুনর্নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট উদ্যোক্তা বশির আহমেদ ইউসিবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড উপায়-এর চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট উদ্যোক্তা এমএ সবুর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি
×
