রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১২:৫৯ এএম

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার আলাদা আলাদা শোকবার্তায় তারা শিনজোর বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তার শোকবার্তায় জাপানের সাবেক প্রধানমন্ত্রীর নৃশংস হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন। রাষ্ট্রপ্রধান শিনজোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিনজো আবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত