বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে যেসব গুম, খুনের ঘটনা ঘটেছে তার বিচার একদিন বাংলার মাটিতে হবে।
আজ রবিবার রাজধানীর নাখালপাড়ায় গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে সুমনের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
রিজভী সুমনের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সুমনের মা, বোন, স্ত্রী ও সন্তানরা। রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী ও ছাত্রদল নেতা ডা আবদুল আউয়াল
রিজভী বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। জোর করে নির্যাতন নিপীড়ন চালিয়ে আর ক্ষমতায় থাকা যাবে না।
