নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৩:০৭ পিএম

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ঈদ উদযাপন শেষে নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে সরকারি দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৩ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

ড. বেনজীর বলেন, পবিত্র ঈদুল আজহায় পুলিশ সদস্যরা কোরবানির পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও পথে-প্রান্তরে প্রান্তিক মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন। এ জন্য সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান আইজিপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত