যাহিদ হোসেন বিমানের নতুন এমডি

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:৪৬ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন সংস্থাটির পরিচালক যাহিদ হোসেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সরকারের এ অতিরিক্ত সচিবকে বিমানের এমডি করে গতকাল বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যাহিদ হোসেন বিমানে আবু সালেহ মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ,  প্রকিউরমেন্ট ও লজিস্টিক সাপোর্ট এবং মার্কেটিং ও সেলসের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন যাহিদ হোসেন। অন্যদিকে বিমানের এমডি আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। একই আদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে বসানো হয়েছে রংপুরের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব আবদুল ওয়াহার ভূঞাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত