কোহলির পাশে বাবর

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০১:১৮ এএম

ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের কথা সবারই জানা। রাজনৈতিক কারণে এই দুটি দেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলা থেকে বিরত আছে। এমনকি আইপিএলে খেলতে পারে না কোনো পাকিস্তানি ক্রিকেটার। তবু দু’দলের ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শ্রদ্ধার বিষয়টি দেখা যায়। এবার বাবর আজম দাঁড়ালেন বিরাট কোহলির পাশে। অনেকের মতে, ক্রিকেট ভদ্রলোকের খেলাÑ প্রচলিত এ কথাটারই সার্থক প্রয়োগ ঘটিয়েছেন বাবর।

ব্যাটিংয়ে বাজে সময় যাচ্ছে কোহলির। ২০১৯ সালের নভেম্বরে পেয়েছিলেন সবশেষ সেঞ্চুরি। এরপর শতক নেই কোনো ফরম্যাটেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭ ইনিংস হয়ে গেল তিন অঙ্কে পৌঁছাতে পারেননি ভারতের সাবেক এই অধিনায়ক।

সেরা হওয়ার দৌড়ে বাবর ও কোহলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একজনের বাজে সময়ে আরেকজন তার পাশে দাঁড়িয়েছেন। বাবর টুইট করেন কোহলিকে নিয়ে। হ্যাশট্যাগে কোহলির নাম সংযুক্ত করে পাকিস্তান তারকা লিখেছেন, ‘এই বাজে সময়ও কেটে যাবে। শক্ত থাকো।’ আইসিসির টুইটার পেজ থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটার পেজেও বাবরের এই টুইট শেয়ার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত