৫ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:০৮ এএম

বঙ্গোপসাগরের কুতুবদিয়া লাইট হাউজ থেকে ২.৮ মাইল দূরে ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সৈকত। উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. ওমর ফারুক (মাঝি), মহিউদ্দিন অসাদ, মো. সাইম, মো. রমিজ ও সৈয়দ নূর। তারা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

গত বৃহস্পতিবার রাত ৩টায় অজ্ঞাতনামা লাইটার জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে জেলেরা তাদের কাছে থাকা জেরিকেন ধরে ভাসছিলেন। নৌবাহিনী জাহাজ টহলরত অবস্থায় তাদের সন্ধান পায় এবং উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে নৌবাহিনী। পরে পতেঙ্গা আরআরবিতে জেলেদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত