জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১২তম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীর ছাত্র নেতা, বীর মুক্তিযোদ্ধা, শ্রমিক নেতা, জননেতা ও জাসদের দুই মেয়াদের সাধারণ সম্পাদক।
২০১০ সালের আজকের এই দিনে মিরপুর রূপনগরে বাসায় হার্টঅ্যাটাকে তিনি মারা যান।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেল ৪টায় জাসদ কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করেছে।
বিকেল ৪টায় ৩৫-৩৬, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সৈয়দ জাফর খিচ্চুর প্রতিকৃতিতে মাল্যদানসহ প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করেছে। এতে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ জাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা অংশগ্রহণ করবেন।
দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি কেন্দ্রের অনুরূপ কর্মসূচি গ্রহণ করে প্রয়াত নেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দলের সকল জেলা ও উপজেলা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।
