আইনমন্ত্রী বললেন

দলীয় সরকারের অধীনেই নির্বাচন নিরপেক্ষ হবে

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৭:৩২ এএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনেই হবে। যেহেতু দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে অবৈধ ঘোষণা করেছে, সরকার ওই রায় মান্য করে। তাই দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। আগামী নির্বাচন নিশ্চয়ই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

গতকাল শনিবার রাজধানীর একটি দলীয় সরকারের অধীনেই নির্বাচন নিরপেক্ষ হবে হোটেলে ‘ন্যাশনাল স্টেকহোল্ডার কানসালটেশন অন ইনস্টিটিউশনাল অব প্যারালিগ্যাল অ্যাপ্রোচ’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘সারা বিশে^ দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। এভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। ভোট হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনের সময় যে সরকার থাকবে তারা শুধু দৈনন্দিন কাজ করার জন্যই থাকবে। সেটা আইনের মধ্যেই আছে। আমরা আশা করব সবাই নির্বাচনে আসবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ, যেখানে আইনের মাধ্যমে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশন জনগণকে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। এটার জন্য কারও দরজায় গিয়ে তদবিরের দরকার হবে না।’

কারাগারে থাকা বিএনপির নেতাকর্মীদের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘কেউ যদি বিনা অপরাধে কারাগারে থেকে থাকে, রাজনৈতিক কারণে থেকে থাকে, অবশ্যই মুক্তি পাবে। কিন্তু কেউ যদি মামলার আসামি হিসেবে কারাগারে থাকে, তাহলে আদালত ছাড়া তার মুক্তি সম্ভব না।’

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, জি আই জেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আন্দ্রেয়াস কুক ও রুল অব ল প্রোগ্রামের প্রোগ্রাম হেড প্রমিতাসেন গুপ্তা প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত