1. A bird in the hand is worth two in the bush
ঝোপে লুকানো দুটো পাখির অপেক্ষা হাতে থাকা একটি পাখি উত্তম। দুটি যা আছে তা ছেড়ে দিয়ে অন্য কিছু পাওয়ার চেষ্টা করার চেয়ে যা আছে তা আঁকড়ে ধরে রাখা উত্তম। বাংলায় একই অর্থ প্রকাশ করে এমন একটি কবিতাংশ হলো, ‘দূরের বাদ্য লাভ কী শুনে মাঝখানে তার বেজায় ফাঁক, নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক।’
Examples
a. That’s such an amazing offer but I’m not going to quit my current job. A bird in the hand is worth two in the bush.
ওটা সত্যি দারুণ প্রস্তাব কিন্তু আমি আমার বর্তমান চাকরিটি ছাড়ছি না। ঝোপে লুকানো দুটো পাখি অপেক্ষা হাতে থাকা একটি পাখি উত্তম।
b. It’s too risky. I’d rather settle down here than move to Canada alone. A bird in the hand is worth two in the bush.
এটা বড় বেশি বিপজ্জনক। একা একা কানাডা যাওয়ার চেয়ে বরং আমি এখানে স্থায়ী হব। ঝোপে লুকানো দুটো পাখির অপেক্ষা হাতে থাকা একটি পাখি উত্তম।
2. My way or the highway
নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে নতুবা বাদ পড়তে হবে
Examples
a. He has only one rule for his team: It’s my way or the highway.
তার দলের জন্য একটিই নিয়ম আছে : আমার পদ্ধতিতে কাজ হবে নতুবা বাদ পড়তে হবে।
b. How can she be so conservative? I don’t like her “my way or the highway” management style.
সে কীভাবে এত রক্ষণশীল হয়? আমি তার ‘আমার পদ্ধতিতে কাজ করতে হবে নতুবা বাদ পড়তে হবে’ নীতি পছন্দ করি না।
c. In my family, Dad is always the one who makes decisions. ‘My way or the highway’ is what he usually says to us
আমাদের পরিবারে সিদ্ধান্ত নেন বাবা। ‘আমার পদ্ধতি অথবা পথ দেখো’Ñ এটাই তিনি সাধারণত আমাদের বলেন।
