চাকরি

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১০:৩৩ পিএম

জাকস ফাউন্ডেশন, জয়পুরহাট

পদ ও যোগ্যতা : প্রাণিসম্পদ কর্মকর্তা (মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট) ১ জন। পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। কৃষি বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কাজের ওপর কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিসকালে ২০০০০ টাকা এবং স্থায়ীকরণে প্রকল্প অনুযায়ী নির্ধারিত হবে।

সহকারী মৎস্য কর্মকর্তা (মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট) ১ জন। পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। মৎস্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কাজের ওপর কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিসকালে ২০০০০ টাকা এবং স্থায়ীকরণে প্রকল্প অনুযায়ী নির্ধারিত হবে।

অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করার সুযোগ আছে এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.jakas-bd.org)। আবেদনপত্র পাঠানোর শেষ সময় ২১ জুলাই, ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত।

সূত্র : ইত্তেফাক, ২৯ জুন ২০২২, পৃষ্ঠা ৪

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

পদ ও যোগ্যতা : প্রকল্প চলা সময়ের জন্য গেস্ট ট্রেইনার বা ড্রাইভিং ইনস্ট্রাক্টর (ব্যবহারিক) ৬৯ জন। ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। বিআরটিএর বৈধ ড্রাইভিং ইনস্ট্রাক্টর লাইসেন্স থাকতে হবে। অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১৭ জুন ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের বেলায় বয়সসীমা শিথিলযোগ্য। বেতন-ভাতা : মাসিক সম্মানী ৪০০০০ টাকা এবং প্রকল্পের আওতায় সংস্থানসহ অন্য আর্থিক সুবিধাদি। আগামী ২১ জুলাই ২০২২ অফিস চলাকালীন ডাক, কুরিয়ার বা হাতে হাতে প্রকল্প পরিচালক, দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২ (অষ্টমতলা), কাকরাইল, ঢাকাÑ এই ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়াসহ দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের এই www.bmet.gov.bd) ওয়েবসাইট থেকে। যোগাযোগের ঠিকানা : প্রকল্প পরিচালকের কার্যালয়, দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ৮৯/২, কাকরাইল, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ জুন ২০২২, পৃষ্ঠা ১০

×
সর্বশেষ সর্বাধিক পঠিত