বিশ্বের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল ‘গ্রী এসি’

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১০:৪৩ পিএম

বিশ্বের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে গ্রী এসি। সম্প্রতি ইউরো মনিটর ইন্টারন্যাশনাল ২০২১ সালের জন্য গ্রী এয়ারকন্ডিশনারকে সেরা ব্র্যান্ডের মর্যাদা দেয়। বিশ্বব্যাপী বাজারজাতকৃত এয়ারকন্ডিশনার পণ্যের ব্যবসায়িক বুদ্ধিমত্তা, বাজার বিশ্লেষণ, রিটেইল সেলস ভলিউম এবং ভোক্তাদের অন্তর্দৃষ্টি এ চারটি ভিত্তিসূচক মূল্যায়নে ‘গ্রী’ এই স্বীকৃতি অর্জন করে।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট ২৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে গ্রী এয়ারকন্ডিশনার বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সঙ্গে সরবরাহ ও বাজারজাত করছে। বিগত ১৫ বছর ধরে গ্রী এসি বাংলাদেশের বাজারে নাম্বার ওয়ান স্থান দখল করে আছে। গ্রী এয়ারকন্ডিশনারের বর্তমান মার্কেট শেয়ার ৬০ শতাংশ। অত্যাধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব নতুন নতুন সিরিজের এয়ারকন্ডিশনার দেশেই উৎপাদন, সরবরাহ ও বাজারজাত করেছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। বর্তমানে দেশে প্রায় ১০০টিরও অধিক সিরিজের গ্রী ব্র্যান্ড এয়ারকন্ডিশনার বাংলাদেশের সব  সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার, রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমসহ সর্বত্র পাওয়া যাচ্ছে।  গ্রী এসি বিল্ড ইন ইনভার্টার টেকনোলজিসমৃদ্ধ এবং পরিবেশবান্ধব। গ্রী এসিতে আছে বায়োলজিক্যাল ফিল্টার, ক্যাচেইন ফিল্টার, সিলভার আয়রন ফিল্টার এবং ক্লোজসমা এয়ার পিউরিফিকেশন টেকনোলজিÑ যা ঘরের বাতাস সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে সক্ষম। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত