ডিএসসিসির প্রকৌশলীসহ ১২ জনকে দুদকে তলব

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৬:৫৮ এএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন নির্বাহী প্রকৌশলী, ঠিকাদারসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। গত ১৪ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিসে ১৮, ১৯ ও ২০ জুলাই তাদের হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেছেন অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম। যাদের তলব করা হয়েছেÑ মেসার্স নওয়াল কনস্ট্রাকশন ও মেসার্স জিকে এন্টারপ্রাইজের মালিক, ডিএসসিসির আঞ্চলিক অফিসের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশীদ, মুন্সী মো. আবুল হাসেম ও তানভীর আহমেদ, সহকারী প্রকৌশলী মো. পারভেজ রানা, সাইফুল ইসলাম জয়, নির্মল চন্দ্র দে, প্রেম ধন রুদ্রপাল এবং উপসহকারী প্রকৌশলী মো. মেজবা উদ্দিন রাসেল, মোল্লা আব্দুল মান্নান ও মো. দিদার আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত