আইন কমিশনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে অবস্থিত আইন কমিশনে এ কর্নার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
এ সময় আইন কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, কমিশনের সদস্য হাইকোর্টের অপবসরপ্রাপ্ত বিচারপতি এ টি এম ফজলে কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্য, জাতীয় চার নেতা, একাত্তরে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিদের নিয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন আইন কমিশনের চেয়ারম্যান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন আইনমন্ত্রী।
