প্রতিটি ভাষায় বাগধারা থাকে, যেগুলো সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। এ কারণে ওই বাগধারায় ব্যবহৃত সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব হয় না। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও কার্যকর ব্যবহারের জন্যও এ ভাষার বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। এ ভাষার অসংখ্য বাগধারার মধ্য থেকে সর্বাধিক ব্যবহৃত কিছু বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।
1. Desperate times call for desperate measures
চরম অবস্থায় চরম ব্যবস্থা, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। বাংলায় একই অর্থ প্রকাশক একটি প্রবচন আছে ‘যেমন কুকুর তেমন মুগুর’।
Examples
a. After the company had posted losses for the third consecutive year, the board decided to replace all of its top management. After all, desperate times call for desperate measures.
লাগাতার তিন বছর লোকসান দেওয়ায় কোম্পানির সব উচ্চপদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সবকিছুর শেষ কথা হলো, যেমন অবস্থা তেমন ব্যবস্থা।
b. After suffering heavily in yet another stealth attack, the military decided to go for a full-blown war. Desperate times call for desperate measures!
চোরাগোপ্তা হামলায় বিপর্যস্ত হয়ে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে পরিপূর্ণ যুদ্ধে যাওয়ার। যেমন কুকুর তেমন মুগুর।
c. After the third flood in as many months, the local government decided to evacuate the area and resettle the inhabitants elsewhere. Desperate times call for desperate measures.
তৃতীয়বারের মতো মাসব্যাপী বন্যার পর স্থানীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে জায়গাটি খালি করার এবং অধিবাসীদের অন্য স্থানে আবাসন গড়ে দেওয়ার। যেমন অবস্থা তেমন ব্যবস্থা।
2. A leopard never changes its spots
চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হয় না, এমনকি ব্যক্তি যদি চেষ্টা করে তার পরও তা পরিবর্তিত হয় না। বাংলায় একই অর্থ প্রকাশ করে এমন একটি প্রবাদ হলো, কয়লা ধুলে ময়লা যায় না’।
Examples
a. Do you think he’ll ever stop lying to us?
I doubt it; after all, a leopard never changes its spots.
তুমি কি মনে করো সে আমাদের মিথ্যা বলা বাদ দেবে?
আমার সন্দেহ আছে; যত যাই হোক, কয়লা ধুলে ময়লা যায় না।
b. He is bound to fail the exam again, a Leopard cannot change his spots after all.
সে আবারও পরীক্ষায় অকৃতকার্য হবে, কয়লা ধুলে ময়লা যায় না।
c. As you get older you learn that a leopard never changes its spots. He has always been a vile monster and he always will be.
যত দিন যাবে ততই তুমি বুঝতে পারবে কয়লা ধুলে ময়লা যায় না। সে সব সময় নীচ ও অত্যাচারী প্রকৃতির ছিল এবং সব সময় থাকবে।
