চাকরি

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১১:৫০ পিএম

স্বাস্থ্য অধিদপ্তর

কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্প

পদ ও যোগ্যতা : ল্যাব অ্যাটেনডেন্ট ৫৪ জন। জেএসসি বা সমমান পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। সর্বসাকল্যে মাসিক বেতন ২০০০০ টাকা। আয়া ১০৮ জন। জেএসসি বা সমমান পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। সর্বসাকল্যে মাসিক বেতন ২০০০০ টাকা। ওয়ার্ড বয় ১০৮ জন। জেএসসি বা সমমান পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। সর্বসাকল্যে মাসিক বেতন ২০০০০ টাকা। ক্লিনার ১৯৪ জন। জেএসসি বা সমমান পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। সর্বসাকল্যে মাসিক বেতন ২০০০০ টাকা। ২১ জুলাই ২০২২ তারিখ অনুসারে সব পদের প্রার্থীদের বয়স ১৮-৬০ বছর। (http://dghserpp.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২১ জুলাই ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্য জানা যাবে (www.dghs.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্প, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ জুলাই ২০২২, পৃষ্ঠা ৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

পদ ও যোগ্যতা : সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ১ জন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। নিরাপত্তা কর্মকর্তা ১ জন। ২য় বিভাগে ন্যূনতম এইচএসসি বা সমমানের পাস। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর জেসিও/এনসিও বা সমমানের ব্যক্তিদের অগ্রাধিকার। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ১ জুন ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। নিরাপত্তা কর্মকর্তার বেলায় বয়স সর্বোচ্চ ৪৫ বছর।  (http://dscc.teletalk.com.bd)  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই (www.dscc.gov.bdওয়েবসাইটে। যোগাযোগ : সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নগর ভবন, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ২৯ জুন ২০২২, পৃষ্ঠা ১৩

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা

ইনস্টিটিউট, পাবনা

পদ ও যোগ্যতা : মেডিকেল অফিসার ১ জন। ন্যূনতম এমবিবিএস ডিগ্রিধারী এবং সরকারি বা আধাসরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। প্রধান শিক্ষক ১ জন। কমপক্ষে স্নাতকসহ বিএড/এমএড ডিগ্রিধারী। খ্যাতনামা বেসরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতনক্রম : ২৯০০০-৬৩৪১০ টাকা। দরকারি সব তথ্য জানা যাবে এই (www.bsri.gov.bd) ওয়েবসাইট থেকে। আগামী ২৬ জুলাই ২০২২ এর মধ্যে ডাক, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা এই ঠিকানায় আবেদন পৌঁছানো যাবে।

সূত্র : সমকাল, ২৭ জুন ২০২২, পৃষ্ঠা ৯

×
সর্বশেষ সর্বাধিক পঠিত