টাঙ্গাইলের কালিহাতীতে সহকারী কমিশনারের (ভূমি)সহ তিন গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে। এর আগে গত সোমবার রাতে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) রবিউল আওয়াল বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে গতকাল পাঠানো হয়েছে কারাগারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিউ ধলেশ্বরী নদীর কুর্শাবেনু এলাকায় গত সোমবার বিকেলে উত্তোলিত বালু (ড্রেজড ম্যাটার) পরিমাপকারীদের ওপর হামলা চালায় স্থানীয় বালু ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালিয়ে সহকারী কমিশনারের (ভূমি) গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করে।
