জাবির সঙ্গে বিসিএসআইআর চুক্তি স্বাক্ষর

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:২৬ এএম

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ড. মো. আফতাব আলী শেখ বলেন, ‘এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞানচর্চার সম্পর্ক তৈরি হওয়ার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে। শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার আশাবাদ ব্যক্ত করেন যে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএসআইআরের গবেষণার সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের গবেষণা খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (উন্নয়ন) মোহাম্মদ জাকের হোছাইন, সদস্য (প্রশাসন) সুলতান আলম, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মো. সারওয়ার জাহান, সদস্য (অর্থ) ও পরিষদ সচিব শাহ্ আবদুল তারিকসহ বিভিন্ন গবেষণাগারের পরিচালকগণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত