বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবজাতক বিভাগে ‘প্রফেসর সহিদুল্লা নিউবর্ন নোলেজ অ্যান্ড রিসার্চ সেল’ উদ্বোধন ও ইয়ারবুক-২০২২-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের নবজাতক বিভাগে রিসার্চ সেল এবং ই-ব্লকে ইয়ারবুক-২০২২-এর মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘জ্ঞানের কোনো সীমা নেই। শিক্ষা ছাড়া আমাদের কোনো গতি নেই। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারাও প্রতিদিনই শেখেন। রিসার্চ করতে গেলে অনেক শিখতে হয়, শেখা যায়। প্রফেসর সহিদুল্লা নিউবর্ন নোলেজ অ্যান্ড রিসার্চ সেল দেশের নবজাতক চিকিৎসায় নতুন দিগন্তের উন্মোচন করবে বিশ্বাস করি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নবজাতক বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান প্রমুখ।
