ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭০ জন হাসপাতালে

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:২৯ এএম

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৪ জনে। চলতি বছরে এডিস মশাবাহিত ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৬ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ১৪ জন ভর্তি হয়েছে। নতুন ৭০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত