জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ৮ দিন ধরে ফেরি বন্ধ

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০১:০২ এএম

পদ্মায় নাব্য সংকটের কারণে রাজবাড়ীর জৌকুড়া থেকে পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ১৫ জুলাই থেকে আট দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফলে ট্রলারে অতিরিক্ত ভাড়া দিয়ে ও ঝুঁকি নিয়ে দীর্ঘ নদীপথ পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের। নৌরুটটি রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয়। রাজবাড়ী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নওয়াজিশ রহমান বিশ্বাস বলেন, নাব্য সংকট দূর হলেই ফেরি চলাচল শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত