অঙ্গহানির ভয় নেই সিংহের, অনৈতিক পথে পা বাড়াবেন না মকর

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৮:৪০ এএম

মেষ : হঠাৎ রপ্তানির সুযোগ পেতে পারেন। বকুল মালায় সজ্জিত ম-পের সাহায্যে প্রভূত অর্থের সমাগম হতে পারে।

বৃষ : প্রত্নতত্ত্বের গবেষণায় জাতক জড়িয়ে পড়তে পারেন। বর্তমান যুগের গ্রাফিকসের সাহায্যে সঠিক ফলাফল পেতে পারেন। নির্দ্বিধায় এগিয়ে যান সফলতা আসবেই।

মিথুন : ‘জীব প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ নারী-পুরুষ নির্বিশেষে জাতকের সাহায্যে কোনো বন্ধ্যা সারমেয়র জীবন রক্ষা পাবে।

কর্কট : শনি গ্রহের প্রভাবে জাতকের মানসিক সমস্যা দেখা দিতে পারে। অযথা সময় নষ্ট না করে ভালো কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন।

সিংহ : কেতুর প্রভাবে পদব্রজে দূরের যাত্রা শুভ। পথে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাকেন্দ্রের সহায়তা নিতে হতে পারে। অঙ্গহানির ভয় নেই।

কন্যা : ব্যবসামন্দার ফলে প্রাতিষ্ঠানিক ঋণ পরিশোধে জাতকের সমস্যা দেখা দিতে পারে। রাজ পরিবারের সাহায্যে ঋণ পরিশোধে এ যাত্রা উতরে যাবেন।

তুলা : আকাশ প্রযুক্তির ব্যক্তিগত ব্যবহারে রাজনৈতিক বাধা পেতে পারেন। তবে প্রশাসনের কোনো মন্ত্রিপর্যায়ের সুদৃষ্টিতে এ সমস্যার সমাধান হবে।

বৃশ্চিক : পারিবারিক কারণে স্ত্রীর শীতলতা মনঃপীড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। পারিবারিক সহায়-সম্পত্তির ভাগ-বাটোয়ারা এ সপ্তাহে না করাই ভালো।

ধনু : সীমানার অদর্শনে ভ্রমণপথে অন্তরীক্ষের নিশ্চল অবস্থার ফলে জাতকের ওপর অপ্সরীর প্রভাব পড়তে পারে। মঙ্গলব্রত পালনে সমাধান পেতে পারেন।

মকর : সমুদ্রযাত্রায় প্রাকৃতিক দুর্যোগের ফলে ভিন্ন কোনো বন্দরে আটকা পড়তে পারেন। ধৈর্য ধরুন সমাধান আসবে। অনৈতিক পথে পা বাড়াবেন না।

 কুম্ভ : পরিবারের প্রবীণ কোনো সদস্যের সম্পত্তি বিক্রয়ের পরামর্শে আত্মীয়স্বজন উৎসাহ জোগাতে পারে। সম্পত্তি বিক্রয় অশুভ।

মীন : অনূঢ়া স্বাস্থ্যবতী যুবতীরা বিপরীত লিঙ্গের প্ররোচনায় সাড়া দেবেন না। এরা আপনার মানসিক সমস্যার সুযোগ নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে সর্বনাশ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত