মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং জাতীয় চার নতার অন্যতম জননেতা তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কাপাসিয়ায় উপজেলা আউয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় তাজউদ্দীন আহমদ চত্বরে তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। একই সঙ্গে আগামী ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে নেতাকর্মীদের একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কাপাসিয়া ধান বাজারে এক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
