নিরাপদ মাছ উৎপাদনে সরকার কাজ করছে

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৩:৫৮ এএম

গতকাল রবিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে আয়োজিত কেন্দ্রীয় মৎস্য মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশে অতীতে মাছের মান নিয়ন্ত্রণে কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন করেছেন। মাছের খাবার এবং যে মাছ রপ্তানি করা হবে তা পরীক্ষা-নিরীক্ষা করা এখন সম্ভব হচ্ছে।

তিনি বলেন, মাছ হবে খাবারের একটা বড় অংশ। মাছ হবে পুষ্টি ও আমিষের চাহিদা মেটানোর একটা সহায়ক খাত। বেকারত্ব দূর করা, উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতি সচল করা এবং বিদেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধির একটি বড় খাত হবে মাছ।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় মৎস্য মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত