হজ শেষে দেশে ফিরলেন ২৬৫০৪ জন হাজি

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৮:২৭ এএম

পবিত্র হজ পালন শেষ করে রবিবার (২৪ জুলাই) পর্যন্ত ৭২টি ফিরতি হজ ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৬ হাজার ৫০৪ জন হাজি।

আজ রবিবার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ বিমানের ৩৪টি ও সৌদি এয়ারলাইন্সের ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।

বুলেটিনে জানানো হয়, গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত