বিশ্বকাপ রোমাঞ্চে এশিয়া জয়ের প্রত্যয়

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১:০০ পিএম

আগেরদিন পেয়েছেন ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুখবর। নিগার সুলতানা জ্যোতিরা সেই আনন্দে রোমাঞ্চিত। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিজেদের মাঠে ২০২৪ সালে। তার আগে এশিয়া কাপও হবে বাংলাদেশে। বিশ্বকাপ মাথায় রাখলেও জ্যোতির নজর এখন এশিয়া কাপে।

ঘরের মাঠে এ বছর অক্টোবরেই হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারীরা। ঘরের মাঠে এই আসর জিততে সামর্থ্যরে ১১০ ভাগ দিতে চান জ্যোতি। যা বিশ্বকাপে অবিশ্বাস্য কিছু করতে তাদের এগিয়ে দেবে বলে জানান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘২০১৮ সালের পর যখন আর এশিয়া কাপ হলো না আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে আছি। এবার যেহেতু আমাদের মাঠে খেলা, দল হিসেবেও আমরা শক্তিশালী। কারণ নিজের মাঠে সবাই সেরা। ১১০ ভাগ দিয়ে চেষ্টা করব আমাদের ট্রফি আমাদের ঘরেই রাখতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত