তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

চেয়ারম্যান তাহমিনা ভাইস চেয়ারম্যান এমদাদ

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১:০২ পিএম

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড-এর পরিচালনা পরিষদের ১২৭তম সভা গত ২৩ জুলাই অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ সালের জন্য তাহমিনা আফরোজ চেয়ারম্যান হিসেবে এবং লাকী গ্রুপের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

তাহমিনা আফরোজ বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মডার্ন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সাংসদ আনোয়ার হোসেন খানের সহধর্মিণী। তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতাল, আনোয়ার খান নার্সিং কলেজ, আনোয়ার খান মডার্ন বিশ^বিদ্যালয়, হাজী শাখাওয়াত আনোয়ারা আই হাসপাতাল ও মডার্ন ডায়াবেটিক সেন্টারের পরিচালক।

এমদাদুল হক চৌধুরী কাট্টলী টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান, ডিএন সিকিউরিটিজ লিমিটেড, লাকি শিপিং ও লাকি স্টোর/লাকি কর্নারের ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য।

সভায় পার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবির পাটোয়ারী এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও খোরশেদ আলম খান ক্লেইম কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. মেহেদী হাসান অডিট কমিটির চেয়ারম্যান ও মো. আজিজুল হোসেন বাতেন নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত