প্রবাসীদের হিসাব খুলতে দূতাবাসের সত্যায়ন লাগবে না

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১:০৫ পিএম

এখন থেকে প্রবাসীদের দেশে বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে দূতাবাসের দলিলাদি বা সত্যায়িত কোনো কপি লাগবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বিএফআইইউ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী ব্যক্তিদের হিসাব খোলার ক্ষেত্রে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক কর্র্তৃক অন্যান্য বিষয়ের সঙ্গে যাচিত দলিলাদি বিদেশের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়নের শর্ত আরোপ করা হয়ে থাকে, যা বিএফআইইউর কোনো নির্দেশনায় উল্লেখ নেই।

পাসপোর্ট নির্দিষ্ট তথ্য যাচাই প্রক্রিয়া অবলম্বন করে ইস্যু করা হয় বিধায় প্রবাসীদের সংশ্লিষ্ট দূতাবাস থেকে সত্যায়নের প্রয়োজন নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত