শুক্রবার সকাল ১০টায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তর কার্যালয়ের নিচে।
দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবে বেলা সাড়ে ১১টায়।
বৃহস্পতিবার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশের সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক প্রকাশ করেন। অনেকে ছুটে যান নিউরোসায়েন্স হাসপাতালে।
বৃহস্পতিবার রাতে দেশ রূপান্তর কার্যালয়ে তার লাশ রাখা হবে।
ঝিনাইদহে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফনের পরিকল্পনা রয়েছে।
