বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) কর্র্তৃক পরিচালিত নিয়োগ পরীক্ষা চলাকালে মোহাম্মদ মিজানুর রহমান নামে এক ভুয়া প্রার্থীকে আটক করেছে বিজিবি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ভুয়া প্রার্থী ও কথিত দালালচক্রের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা করা হয়েছে। সে সারোয়ার ম-ল সজীব নামে এক প্রার্থীর পক্ষে লিখিত পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছিল। আটক মিজানুর রহমানের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুরনা গ্রামে। এর আগে গত ১৮ জুলাই বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্র্তৃক পরিচালিত নিয়োগ পরীক্ষা চলাকালীন বিজিবিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ দুজন প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি
×
