বস্ত্র ও পাটমন্ত্রী বললেন

দক্ষিণাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০২:৩৬ এএম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর বলেছেন, ‘পদ্মা সেতুর সম্মুখভাগে গেটওয়েতে শেখ হাসিনা তাঁতপল্লী নির্মাণ হচ্ছে। আমরা দক্ষিণবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই।’ গতকাল বৃহস্পতিবার পদ্মা সেতুর পাড়ে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরা অংশে তাঁতপল্লীর নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতুর শুরুতেই যদি একটা ইন্ডাস্ট্রিয়াল জোন থাকে তাহলে বেসরকারি খাত দেখে উদ্বুদ্ধ হবে। সেতুর পাড়েই সরকারেরই যেহেতু এত বড় প্রকল্প রয়েছে, সেটি দেখে উদ্যোক্তারা ভাববে নিশ্চয়ই এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে ইন্ডাস্ট্রি করার জন্য।

বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু হওয়ায় বেসরকারি খাত খুঁজবে কোথায় কম মূল্যে জমি পাওয়া যায়। বিদ্যুতের ঘাটতি নেই, পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। তাঁতপল্লীর সুযোগ-সুবিধা দেখে প্রাইভেট সেক্টর উদ্বুদ্ধ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত