মাঙ্কি পক্সে আক্রান্তের ৯৮% সমকামী!

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১০:৩৩ পিএম

মাঙ্কি পক্সে আক্রান্তদের ৯৮ শতাংশই সমকামী কিংবা উভকামী পুরুষ বলে এক গবেষণার বরাতে জানিয়েছে বিশ^ স্বাস্থ্য সংস্থা। এ ছাড়া ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত যত শনাক্ত হয়েছে তার ৯৫ শতাংশই ইউরোপ ও আমেরিকায় বলে দাবি জাতিসংঘের এ সংস্থাটির। এমনটি হলে এই ভাইরাসবাহিত রোগ প্রতিরোধে নতুন নির্দেশনা মিলবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, আক্রান্তদের মধ্যে ৯৮ শতাংশই সমকামী পুরুষ অথবা তারা আক্রান্ত কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছেন। এ ছাড়া বিশ্বে মাঙ্কি পক্স শনাক্ত হওয়া মানুষের মধ্যে ৯৫ শতাংশই ইউরোপ ও আমেরিকা এই দুই অঞ্চলের বাসিন্দা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৭৮টি দেশে মাঙ্কি পক্স আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের বেশি। তাদের মধ্যে ইউরোপে ৭০ শতাংশের বেশি আর আমেরিকায় ২৫ শতাংশ।

গত শনিবার মাঙ্কি পক্স নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করার জন্য সতর্কতা জারির ঘোষণা দেন তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। তিনি বলেন, ‘শনাক্ত হওয়া বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা গেছে, হয় তারা সমকামী নতুবা উভকামী পুরুষ।’

ইউরোপের দেশ স্পেন, যুক্তরাজ্য ও পর্তুগালের স্বাস্থ্য কর্র্তৃপক্ষ নিশ্চিত করেছে, সেখানে শনাক্ত হওয়া প্রায় সব রোগীই সমকামী পুরুষ। উত্তর আমেরিকার দেশ কানাডায় দেখা গেছে, শনাক্ত হওয়া প্রায় সবাই সমকামী পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন।’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশে^র বেশ কয়েকটি দেশে বিরল মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ায় ওয়াশিংটন সরকার এরই মধ্যে রোগের সম্ভাব্য ভ্যাকসিন কিনে রেখেছে।

এর আগে মাঙ্কি পক্সে আক্রান্ত রোগী পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু অংশে দেখা যেত; বিশেষ করে সংক্রমিত বন্য প্রাণী, যেমন ইঁদুর, কাঠবিড়ালির মাধ্যমে ছড়াত। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে ‘নাইজেরিয়া ভ্রমণে যাওয়া’ একজনের দেহে মাঙ্কি পক্স শনাক্ত হয়। শুক্রবার পর্যন্ত ব্রিটেনে ২০ জনের দেহে মাঙ্কি পক্স শনাক্ত হয়েছে। এরই মধ্যে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইতালি, বেলজিয়াম, সুইডেন, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মানুষ থেকে মানুষে ছড়ানোর ক্ষেত্রে সাধারণত শ্বাস-প্রশ্বাসের ড্রপলেট এবং সংক্রমিত রোগীর ত্বকের ক্ষতের সংস্পর্শে এলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত