Learning English

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১০:৩৭ পিএম

1. As cool as a cucumber

দুশ্চিন্তাহীন, খুবই শান্ত স্বভাবের ব্যক্তি। যে ব্যক্তি কোনো ধরনের চাপে আক্রান্ত হন না।

Examples

a. ‘It’s Beckham with the ball, do you think he’ll score?’

‘Look at him, he’s as cool as a cucumber, he’ll score with no problem.’

‘বেকহামের কাছে বল, তোমার কী মনে হয় সে গোল করতে পারবে?’

‘তার দিকে তাকিয়ে দেখ, সে দুশ্চিন্তাহীন এবং শান্ত, সে কোনো সমস্যা ছাড়াই গোল করে ফেলতে পারবে।’

b. My boss is as cool as a cucumber even when he speaks in front of hundreds of people

আমার দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা সব সময় শান্ত ও দুশ্চিন্তাহীন এমনকি তিনি যখন শত শত মানুষের সামনে কথা বলেন তখনো।

c. She looks efficient and as cool as a cucumber.

তাকে দেখে মনে হচ্ছে সে খুব দক্ষ এবং দুশ্চিন্তাহীন, শান্ত স্বভাবের।

2. Jump on the bandwagon

জনপ্রিয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা। একই অর্থ প্রকাশ করে বাংলায় এমন একটি বাগধারা হলো, স্রোতে গা ভাসিয়ে দেওয়া।

Examples

a. So many people are trying to quit smoking that I might as well jump on the bandwagon and quit as well.

অনেক মানুষই ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, আমিও হয়তো স্রোতে গা ভাসিয়ে দিতে পারি এবং ধূমপান ছেড়ে দিতে পারি।

b. Politicians, inevitably, jumped on the bandwagon.

রাজনীতিবিদরা অনিবার্যভাবেই স্রোতে গা ভাসিয়ে দেয়।

c. People want to jump on the bandwagon.

জনসাধারণ স্রোতে গা ভাসিয়ে দিতে চায়।

3. Chick flicks

রোমান্টিক কমেডি ঘরানায় সিনেমা, যা নারী দর্শককে লক্ষ্য করে নির্মিত

Examples

a. We’re going to spend the evening eating pizza and watching chick flicks.

আমরা সন্ধ্যাটি পিজ্জা খেয়ে এবং রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা দেখে কাটাতে যাচ্ছি।

b. If you’re looking for the latest action movie or chick flick you won’t find it here.

তুমি ইদানীংকালের অ্যাকশন বা রোমান্টিক কমেডি ঘরানার সিনেমার খোঁজে থাকো তাহলে তা এখানে পাবে না।

c. To some men, any romantic comedy is a chick flick.

কিছু পুরুষের কাছে সব রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাই নারী দর্শককে লক্ষ করে নির্মিত সিনেমার মতো লাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত