ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০২:১২ এএম

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার বেলা ৩টায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ প্রতিনিধিদল। তার আগে নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে সংলাপে বসবে জাতীয় পার্টি।

ইসি সূত্র জানিয়েছে, দিনের প্রথম সংলাপ হবে জাতীয় পার্টির সঙ্গে। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদলের এ সংলাপে অংশ নেওয়ার কথা।

অন্যদিকে বিকেলে আওয়ামী লীগের সঙ্গে হবে শেষ দিনের শেষ সংলাপ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৭ জুলাই থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। ৩৯টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি ঘোষণা করলেও সব দল সংলাপে যায়নি। বিএনপিও আগে থেকে জানিয়ে দেয় তারা সংলাপে অংশ নেবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত