যবিপ্রবি ছাত্রলীগের নেতৃত্বে সোহেল-তানভীর

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১২:৩১ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামী এক বছরের জন্য ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহেল রানাকে সভাপতি ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তানভীর ফয়সালকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। 

গতকাল রবিবার রাতে কমিটি বিলুপ্ত হওয়ার প্রায় আড়াই বছর পর যবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

কমিটিতে ৪ জন সহসভাপতি হলেন- আফিকুর রহমান অয়ন, নাজমুস সাকিব, মেহেদী হাসান ও আল মামুন সিমন। তিনজন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- কামরুল হাসান শিহাব, এস এম ইকরামুল কবির দ্বীপ ও নূর মোহাম্মদ টনি।

এছাড়াও দুইজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তারা হলেন- মনিরুল ইসলাম হৃদয় ও মুরাদ পারভেজ। 

এর আগে ২০১৪ সালের ১৬ মে বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এসএম শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরমেয়াদি যবিপ্রবি ছাত্রলীগের ৫৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এরপর আর কোনো কমিটি হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত