রবীন্দ্রনাথের বর্ষার গানে মাতালেন রবিরশ্মির সদস্যরা

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৯:৪৯ পিএম

৩০ জুলাই (শনিবার) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষণগীত অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘রবিরশ্মি’। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির পরিচালক রবীন্দ্রসংগীত শিল্পী মহাদেব ঘোষ। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত শিল্পী সোহেলা হোসেনকে সম্মাননা দেওয়া হয়।

বক্তব্যের পালা শেষ করে রবিরশ্মির শিল্পীরা কোরাস গান করেন। এরপর শুরু হয় একক গানের পালা। একক গান পরিবেশন করেন রবিরশ্মির ২৭ জন শিল্পী।

মিলনায়তনে রবীন্দ্র অনুরাগী দর্শকবৃন্দ ও বিদগ্ধজন কানায় কানায় পূর্ণ ছিল। উপস্থিত দর্শকবৃন্দ রবিরশ্মিরর কর্ণধার শিল্পী মহাদেব ঘোষের কাছে এই ধরনের অনুষ্ঠান তিন মাস অন্তর অন্তর করার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন শিল্পী মহাদেব ঘোষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত